শিরোনাম
পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ইরানে বেসমারিক মানুষ হত্যা করছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র, লন্ডনে ব্যাপক বিক্ষোভ

একাত্তরের সঙ্গে চব্বিশের কোনো তুলনা চলে না: মির্জা আব্বাস

Chif Editor

একাত্তরের সঙ্গে চব্বিশের কোনো তুলনা চলে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি একটি দলের উদ্দেশ্যে বলেছেন, এই দলটি ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করেনি। তারা দেশের স্বাধীনতা চায়নি, এখনো চায় না।

তিনি আরও বলেন, গোলাম আজমসহ ওর সাঙ্গপাঙ্গরা যদি জাতির সূর্য সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা নিবেদনের পর গণমাধ্যমকে এসব কথা বলেন মির্জা আব্বাস।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণঅভ্যুত্থান নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একাত্তর এবং চব্বিশ যার যার অবস্থানে সমহিমায় তারা বিরাজিত। একাত্তরের সঙ্গে চব্বিশের কোনো তুলনা চলে না, হওয়ার কোনো সম্ভাবনাও নাই।

তিনি আরও বলেন, বিজয় দিবসে বাংলাদেশের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি দল, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে।

Leave a Reply