শিরোনাম
তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

বেগম খালেদা জিয়াকে নিয়ে ডাক্তাররা আশাবাদী, ইনশাআল্লাহ সুস্থ হয়ে উঠবেন: ডা. জাহিদ

Chif Editor

অনলাইন ডেস্ক ;- রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসকদের দেওয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তাঁর শারীরিক অবস্থা পূর্বের ন্যায় স্থিতিশীল রয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব তথ্য দেন বিএনপির চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘‘আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা বেগম খালেদা জিয়াকে দেওয়া হচ্ছে—তিনি তা গ্রহণ করতে পারছেন। গত কয়েক দিন আগে তাঁর শারীরিক অবস্থা যেরকম ছিল… আলহামদুলিল্লাহ সেটি বজায় রয়েছে। এ জন্যই চিকিৎসকরাসহ আমরা সবাই আশাবাদী; ইনশাআল্লাহ তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।’’

তিনি বলেন, ‘‘বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন সকালে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। চিকিৎসকরা এ নিয়ে পরে আলোচনা করেন। আবার প্রতিদিন সন্ধ্যার পর বিদেশি চিকিৎসকদের সঙ্গে কথা বলা হয়। সে প্রেক্ষিতে আবার মিটিং হয় এবং সে অনুযায়ী এখানে চিকিৎসা পরিচালিত হচ্ছে।’’

Leave a Reply