শিরোনাম
পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ইরানে বেসমারিক মানুষ হত্যা করছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র, লন্ডনে ব্যাপক বিক্ষোভ

দেবিদ্বারে খেলাফত মজলিসের এমপি পদপ্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

Chif Editor

জহির মারুফ, দেবিদ্বার প্রতিনিধি :- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা -৪ দেবিদ্বারের বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত রিকসা প্রতীকের এমপি পদপ্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জল নির্বাচনী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরমটি সংগ্রহ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কুমিল্লার পূর্ব জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি জামশেদ হোসাইন হাবিবী, দেবিদ্বার উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মুজিবুর রহমান ও সহ- সভাপতি মুফতি ছানাউল্লাহ এবং সাধারণ সম্পাদক মুফতি নাজমুল হাসান, সহসাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমিন, অর্থ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, প্রচার সম্পাদক হাফেজ কারী আব্দুল কাইয়ূম, উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের সভাপতি মুফতী জালালুদ্দিন আশরাফী, অর্থ সম্পাদক এরশাদ সরকারসহ বাংলাদেশ খেলাফত মজলিস দেবিদ্বার উপজেলা শাখার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মেইলে ছবি আছে; ছবির ক্যাপশনঃ বাংলাদেশ খেলাফত মজলিসের কুমিল্লা-৪ দেবিদ্বারের মনোনীত এমপি পদপ্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জল হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহের চিত্র।

Leave a Reply