শিরোনাম
পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ইরানে বেসমারিক মানুষ হত্যা করছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র, লন্ডনে ব্যাপক বিক্ষোভ

ময়মনসিংহে পুলিশের গ্রেপ্তার এড়াতে দোতলা থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

Chif Editor

নিজস্ব প্রতিনিধি :- ময়মনসিংহে পুলিশের গ্রেপ্তার অভিযান চলাকালে নিজ বাসার দোতলা থেকে লাফিয়ে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর মোর্শেদ রাজু।

জানা যায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বাঘমারা এলাকায় তার বাসায় কোতোয়ালি মডেল থানার পুলিশের একটি দল অভিযান চালাতে গেলে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ভাই কাজী শিপলু গনমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ তাদের বাসার কলাপসিবল গেটে নক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তার এড়াতে রাজু দোতলার ছাদ থেকে লাফ দেন। এ সময় পাশের একটি বাউন্ডারি দেয়াল ও বেলকনির সঙ্গে ধাক্কা লেগে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন । পুলিশ চলে যাওয়ার পর আশপাশের লোকজন তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়।

পরে তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চরপাড়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মাথায় অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে রাখা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তিনি মারা যান।

রাজুর স্ত্রী সাথী গনমাধ্যমকে জানান, বিগত ৮ থেকে ১০ বছর ধরে রাজু সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তিনি রাজনীতি থেকে সরে এসে স্বাভাবিক জীবনযাপন করছিলেন। তার নামে কোনো মামলা ছিল না বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব গনমাধ্যমকে বলেন, পুলিশের গ্রেপ্তার অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ। তবে ওই সময় বাঘমারা এলাকায় পুলিশের কোন টিম অভিযান পরিচালনা করছিল, সে বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে নিশ্চিত নন। রাজুর মৃত্যুর বিষয়েও তিনি অবগত নন বলে জানান।

Leave a Reply