শিরোনাম
তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

আমাদের আরও হাজার হাজার, শত শত হাদির প্রয়োজন: শায়খ আহমাদুল্লাহ

Chif Editor

বাংলাদেশের আরও হাজার হাজার, শত শত ওসমান হাদির প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, লাখ লাখ মানুষ গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওসমান হাদির জানাজায় এসেছে, এই জানাজা আমাদের অনেক বার্তা দিচ্ছে।

আজ শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

শায়খ আহমাদুল্লাহ বলেন, বাংলাদেশ তৃষ্ণার্ত পাখির মতো অপেক্ষা করছে এমন কিছু মানুষের; যে মানুষগুলো এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য, ইনসাফ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করবার জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য নিজের সর্বোচ্চ শক্তিকে আল্লাহর রাহে কোরবান করবেন। সেই তৃষ্ণা আমরা কিছুটা হলেও অনুভব করেছি হাদির জানাজার মধ্যে এতো লাখ লাখ মানুষের উপস্থিতির মধ্যে দিয়ে।

তিনি আরও বলেন, আমাদের আরও হাজার হাজার, শত শত হাদির প্রয়োজন। আমাদের ঘরে ঘরে হাদি প্রয়োজন। আমরা যারা এখানে এসেছি, ওসমান হাদির এই চেতনা-আদর্শ, সততা-নিষ্ঠা যদি ধারণ করতে পারি, আমাদের বাংলাদেশ ভিন্ন এক বাংলাদেশে পরিণত হতে পারে। বিশ্বের মানচিত্রে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি। সেই প্রেরণা যেন তরুণরা ধারণ করতে পারে এমন প্রত্যাশা রাখেন শায়খ আহমাদুল্লাহ।

Leave a Reply