শিরোনাম
নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

দেবিদ্বারে জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ)-এর উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন

Chif Editor

কুমিল্লা, দেবিদ্বার উপজেলা প্রতিনিধি :- কুমিল্লার দেবিদ্বারে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ‘জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ)’ এর দেবিদ্বার উপজেলা এবং দেবিদ্বার পৌরসভা শাখা ইউনিটের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৮ ডিসেম্বর, ২০২৫ তারিখে কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি ইউসুফ হোসেন খান এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

দেবিদ্বার উপজেলা আহ্বায়ক কমিটি
দেবিদ্বার উপজেলা শাখায় মো: সুজন আহমেদ-কে আহ্বায়ক এবং জয়নাল আবেদিন শিমুল-কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক আনোয়ার সাইদ, আরাফাত সানি, ইমরান হোসেন শিকদার এবং উজ্জ্বল পাটোয়ারী। সদস্য সচিব- মো: শাহিন সারওয়ার। সদস্য হিসেবে রয়েছেন ওমর ফারুক সুমন, তানভীর আহম্মেদ, মহিউদ্দিন সরকার এবং রাকিব মুন্সি।

অন্যদিকে দেবিদ্বার পৌরসভা আহ্বায়ক কমিটি শাখায় তানবির আহম্মেদ-কে আহ্বায়ক এবং কামরুল হাসান-কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
এই কমিটিতেও ১১ জন সদস্য রয়েছেন- যুগ্ম আহ্বায়ক কেফায়েত উল্লাহ, আপন হোসেন ইমন এবং ইমতিয়াজ আহমেদ মামুন। সদস্য সচিব হিসেবে রয়েছেন নাছির সরকার। সদস্য হিসেবে রয়েছেন মো: ইব্রাহিম খলিল, মো: রাসেল, মো: সাকিবুল হাসান, নাজমুল হোসেন এবং আশরাফুল পাঠান।

উভয় কমিটির বিজ্ঞপ্তিতেই একটি বিশেষ নির্দেশনার (বি: দ্র:) মাধ্যমে জানানো হয়েছে যে, নবগঠিত এই আহ্বায়ক কমিটিগুলোকে আগামী ১৫ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দিতে হবে।

অনুমোদন পত্রে কুমিল্লা উত্তর জেলা শাখার নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন এই কমিটিগুলো সাইবার মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শ প্রচারে এবং দলীয় লক্ষ্য বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে।

Leave a Reply