
উল্লেখ্য, তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটি অত্যন্ত ভূমিকম্প-প্রবণ এলাকা হিসেবে পরিচিত।
তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর না আসায় স্বস্তি প্রকাশ করেছে তাইওয়ানের ন্যাশনাল ফায়ার এজেন্সি। তবে এই কম্পন দ্বীপবাসীকে আবারও ১৯৯৯ সালের ভয়াবহ স্মৃতি মনে করিয়ে দিয়েছে, যখন এক প্রাণঘাতী ভূমিকম্পে ২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এ ছাড়া ২০১৬ সালেও এক বিধ্বংসী ভূমিকম্পে দেশটিতে ১০০ জনের বেশি মানুষ প্রাণ হারান।\
আজকের ভূমিকম্পের ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। তবে উপকূলীয় এলাকাগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।



