শিরোনাম
ঢাকা-১৬ আসনে ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচনের দাবি আমিনুল হকের নির্বাচনে হেরেছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব নির্বাচন শান্তিপূর্ণ হলেও পরিপূর্ণ নিরপেক্ষ বলা যাবে না: বাসদ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এ নির্বাচন গুরুত্বপূর্ণ মাইলফলক ফরিদপুর-৪ আসনে বিপুল ভোটে শহীদুল ইসলাম বাবুল জয়ী যে পদ্ধতিতে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫ কুমিল্লা ১১ টি আসনে বিএনপির ৮ প্রার্থী বিজয় ৩টিতে জামায়েত,এনসিপি,স্বতন্ত্র প্রার্থীর বিজয় ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন জামায়াত জোটের কে কোন আসনে বিজয়ী

যে কারণে গণঅধিকার ছাড়ছেন রাশেদ, জানালেন নুর

Chif Editor

অনলাইন ডেস্ক :- নির্বাচনী কৌশলের অংশ হিসেবে রাশেদ খাঁন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছাড়ছেন বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় এ কথা জানিয়েছেন তিনি।

নির্বাচনে জয়লাভের জন্য ধানের শীষের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে রাশেদ খাঁন বিএনপির প্রাথমিক সদস্যপদ নিবেন বলেও উল্লেখ করেছেন নুর। বলেছেন, কৌশলের জন্য দল থেকে তাকে এই অনুমতি দেওয়া হয়েছে।

অডিও বার্তায় নুরুল হক নুর বলেন, ফ্যাসিবাদের উত্তাল সময়ে বিএনপি-গণঅধিকার পরিষদসহ প্রায় ৪২টি রাজনৈতিক দল ও জোট আমরা ফ্যাসিবাদ পতনের এক দফার দাবিতে যুগপৎ আন্দোলন করেছিলাম। সে সময় থেকেই আমাদের আলাপ-আলোচনা হয়েছিল যে ফ্যাসিবাদ পতন পরবর্তী রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে আমরা রাষ্ট্র সংস্কার করব। সেই লক্ষ্যে আমরা যারা যুগপৎ আন্দোলন করছি, একসাথে নির্বাচন এবং একসাথে আগামীতে জাতীয় সরকার করব।

তিনি বলেন, বর্তমান আরপিওর (গণপ্রতিনিধিত্ব আইন) বিধান অনুযায়ী জোট করলেও ভোট করতে হবে নিজের মার্কায়, স্বাভাবিকভাবেই সব এলাকায় হয়তো সব মার্কা নিয়ে সবাই জয় লাভ করতে পারবে না। যে কারণে আমাদের যুগপৎ আন্দোলনের শরিকদের অনেকেই নির্বাচনে জেতার কৌশল হিসেবে বিএনপির প্রাথমিক সদস্য পদ নিয়ে ধানের শীষে নির্বাচন করছে।

Leave a Reply