
অনলাইন ডেস্ক :- কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নির্বাচনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রমজানুল করিম নামে একজন।
কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার রমজানুল করিম নামে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের পক্ষে গত ২৪ ডিসেম্বর ওই মনোনয়নপত্রটি সংগ্রহ করেন। তবে বিষয়টি এতোদিন অনেকটা গোপন ছিল।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে মনোনয়নপত্র কেনার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা আবদুর রহমান জানান, জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

এর আগে আসিফ মাহমুদ গত ১০ ডিসেম্বর উপদেস্টা পদ থেকে পদত্যাগ করে ঢাকা ১০ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন। এরই মধ্যে ওই আসনে তিনি ভোটারও হয়েছেন। প্রচারণাও চালাচ্ছেন।



