শিরোনাম
ময়মনসিংহে তরুণী ধর্ষণের অভিযোগে ৪ ঘন্টার মধ্যে পুলিশের অভিযানে ড্রাইভার শামীম গ্রেফতার ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন বিশ্ববাজারে তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র প্রচুর অর্থ আয় করতে পারে: ট্রাম্প ঈদের ছুটিতে অনলাইন লেনদেনের বিশেষ সময় নির্ধারণ ট্রাম্পকে অনুতপ্ত না করা পর্যন্ত থামবে না তেহরান: লারিজানি মার্কিন রণতরি জেরাল্ড ফোর্ডে আগুন, আহত সেনাদের অবস্থা গুরুতর কুড়িগ্রামে প্রাইভেট পড়ানোর সময় ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি মাধবপুরের ভুয়া ডাক্তার হাসান মনির আটক, গাড়ি থেকে মাদক উদ্ধার ৯০পিছ ইয়াবা নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ

৩০০ ফিটে সমাবেশের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় বিএনপি’র বৃক্ষরোপণ

Chif Editor

রাজধানীর পূর্বাচল এলাকার ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট) ও বিমানবন্দর সড়ক সংলগ্ন স্থানে সমাবেশের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় বৃক্ষরোপণ এবং ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে এ পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।

পরিচ্ছন্নতা অভিযান শেষে আমিনুল হক বলেন, “কোনো ধরনের অপপ্রচার চালিয়ে বিএনপিকে থামানো যাবে না। জনগণের কল্যাণ ও দেশের সৌন্দর্য রক্ষায় সব ধরনের ভালো কাজের সাথে বিএনপি সবসময় পাশে আছে।” ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, “ষড়যন্ত্র করে লাভ নেই, আগামী দিনের ভোটের মাঠেই জনগণ এসবের দাঁতভাঙ্গা জবাব দেবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা এক্সপ্রেসওয়ের ডিভাইডার ও আশপাশের এলাকা থেকে পুরোনো ব্যানার সরিয়ে নতুন গাছের চারা রোপণ করেন।

Leave a Reply