শিরোনাম
নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

পাবনাে ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার

Chif Editor

পাবনা প্রতিনিধি :- পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় মোঃ ওমর ফারুক রানা (৫৭) নামে এক আওয়ামীলীগ নেতা কে গ্রেফতার করেছে ভাঙ্গুড়া থানা-পুলিশ।

শুক্রবার রাতে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি চৌবাড়ীয়া মধ্যপাড়া গ্রামের মৃত মোকছেদ প্রামাণিক এর ছেলে ও ভাঙ্গুড়া পৌর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি।

উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওমর ফারুক রানা কে আটক করে ভাঙ্গুড়া থানা পুলিশ। তিনি আওয়ামীলীগ এমপি মকবুল হোসেন ও তার সন্তান উপজেলা আওয়ামী লীগের সাধারণ মোঃ গোলাম হাসনাইন রাসেলের অত্যন্ত কাছের ও  ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে জানা গেছে, বিগত দিনে তিনি স্থানীয় ভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়েছে বলে জানা যায়।

বিষয় টি নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেফতারকৃত ওমর ফারুক রানা কে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply