শিরোনাম
নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

মুখপাত্র ছাড়াও এনসিপির আরও যেসব দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ

Chif Editor

অনলাইন ডেস্ক :- অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে শুধু দলের মুখপাত্র নয়, নির্বাচনী পরিচালনা কমিটির প্রধানের দায়িত্বও দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর রূপায়ন টাওয়ারে দলীয় কার্যালয়ে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ বলেন, নির্বাচনকালীন সময়ে নির্বাচনী কর্মযজ্ঞ ও সংগঠনকে ধরে রাখার জন্য আসিফ মাহমুদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না। বরং এনসিপির মনোনীত প্রার্থীরা যাতে জিতে আসতে পারেন এবং সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের গণঅভ্যুত্থানের পক্ষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারেন, সে জন্য তিনি কাজ করবেন।

নাহিদ ইসলাম আরও বলেন, এ কারণে আসিফ মাহমুদকে এনসিপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। আগের এর প্রধান ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। যেহেতু তিনি নির্বাচন করছেন, এই পদ থেকে তিনি দায়িত্বটি ছেড়ে দিয়েছেন। আমরা আসিফ মাহমুদকে এই গুরুদায়িত্ব হস্তান্তর করছি। পুরো কমিটি পুনর্গঠন হবে। যারা নির্বাচন করবেন না তাদের নিয়ে আসিফ মাহমুদ এই গুরুদায়িত্ব নেবেন এবং নির্বাচনকে নেতৃত্ব দেবেন।

এছাড়া জরুরি সভায় আসিফ মাহমুদকে এনসিপির নীতিনির্ধারণী বডিতেও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক।

Leave a Reply