শিরোনাম
নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

ঢাকা-১১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন নাহিদ ইসলাম

Chif Editor

অনলাইন ডেস্ক :- ঢাকা-১১ আসন থেকে মনোয়নপত্র জমা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার পক্ষে আজ সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেন দলের কর্মীরা।

নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়ন ফর্ম জমা দেন এনসিপি যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ, প্রস্তাবকারী ওমর ফারুক, সমর্থনকারী মো. সামীর হোসেনসহ এনসিপি নেতৃবৃন্দ।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে এ আসনভুক্ত এলাকায় বাস করেন নাহিদ ইসলাম।

রামপুরা, হাতিরঝিল, বাড্ডা, ভাটারা এবং উত্তর সিটি করপোরেশনের ২১, ২২, ২৩, ৩৭, ৩৮, ৩৯ ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১১ আসন।

Leave a Reply