শিরোনাম
তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

বেগম খালেদা জিয়ার জানাজা-দাফনের বিষয়ে সরকার থেকে জানানো হবে: মির্জা ফখরুল

Chif Editor

অনলাইন ডেস্ক:- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের বিষয়ে অন্তর্বর্তী সরকার থেকে জাতিকে অবহিত করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের জরুরি সভায় অংশ নেওয়ার পর বেরিয়ে সংবাদমাধ্যমকে এ কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা, দাফন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকার আমাদের ডেকেছিলেন ক্যাবিনেট মিটিং। এসব বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সব জানাবেন। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন। যেহেতু তাদের মিটিং ছিল, তারাই সব জানাবে।

মির্জা ফখরুল আরও বলেন, আমাদের বিষয়গুলো আমরা সকালে জানিয়েছি, সাড়ে ১২টার সময় আমাদের স্থায়ী কমিটির একটা বৈঠক আছে। সেখানে আমরা সব চূড়ান্ত করে আপনাদের জানাবো। সেক্ষেত্রে আপনাদের কাছে আমরা সর্বাত্মক সহযোগিতা চাইব। আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।

Leave a Reply