শিরোনাম
তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

খালেদা জিয়ার জানাজায় অশ্রুজলে সিক্ত ঢাকা

Chif Editor

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার জানাজায় লাখ লাখ অশ্রুসজল মানুষের ঢল নেমেছে। সমগ্র রাজধানী সিক্ত হলো অশ্রুজলে।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, আশপাশের সড়ক থেকে জাহাঙ্গীর গেট হয়ে প্রায় মহাখালী পর্যন্ত তিল ধারণের ঠাঁই ছিল না। দেশের আপসহীন এ নেত্রীকে শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছেন তারা। যতদূর চোখ যায়, মানুষ আর মানুষ। তাঁর এ অনন্তকালের যাত্রায় শেষ সঙ্গী হলো লাখ লাখ মানুষের ভালোবাসায় সিক্ত সজল চোখ।

আপসহীন দেশনেত্রীর শেষযাত্রায় যোগ দিয়ে সমবেদনা জানালেন বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি, ৩২ দেশের কূটনীতিক, গুরুত্বপূর্ণ বক্তি, রাজনৈতিক দলের নেতাকর্মী-সমর্থক, আলেম-ওলামাসহ সকল শ্রেণি-পেশার নেতারা ও সর্বস্তরের মানুষ।

স্মরণকালের বৃহত্তম জন উপস্থিতিতে এ জানাজা পরিণত হয় শোকার্ত জনসমুদ্রে। অশ্রুসজল চোখে এ মহাপ্রয়াণ ঢাকাকে অশ্রুজলে সিক্ত করল।

Leave a Reply