শিরোনাম
তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে নতুন ঘোষণা ইনকিলাব মঞ্চের

Chif Editor

অনলাইন ডেস্ক :- শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের চলমান ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ কর্মসূচি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে সংগঠনটি জানাজায় অংশ নিতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এই অনুরোধ করা হয়।

এর আগে, ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদির স্মরণে মঙ্গলবার থেকে গান, কবিতা, গল্প, প্রামাণ্যচিত্র, অ্যানিমেশন, আবৃত্তি, চিত্রাঙ্কন, টাইপোগ্রাফি, ক্যালিগ্রাফি ও স্মৃতিচারণে শুরু হয় ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ কর্মসূচি।

ইনকিলাব মঞ্চ জানায়, বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। সবাইকে খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

Leave a Reply