শিরোনাম
তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

রোজায় বন্ধ থাকবে কলেজ, স্কুল নিয়ে সিদ্ধান্ত ভিন্ন: বার্ষিক ছুটি কতদিন?

Chif Editor

অনলাইন ডেস্ক :- দেশের সব সরকারি ও বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। ঘোষিত তালিকা অনুযায়ী কলেজগুলোতে মোট ৭২ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পবিত্র রমজান মাসের পুরো সময়জুড়ে কলেজ বন্ধ থাকবে।

গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. আব্দুল কুদ্দুস।

প্রকাশিত ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে- পবিত্র রমজান, দোলযাত্রা, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে টানা ২৬ দিনের ছুটি রাখা হয়েছে। এই ছুটি শুরু হবে ১৮ ফেব্রুয়ারি থেকে, যা চলবে ২৫ মার্চ পর্যন্ত।

এছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। দুর্গাপূজাসহ কয়েকটি পূজার বন্ধ মিলিয়ে আরও ১০ দিনের ছুটি রয়েছে। পাশাপাশি তালিকায় ১১ দিনের শীতকালীন অবকাশও অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে ২০২৬ সালে একাদশ ও দ্বাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম, ক্লাস শুরু, বার্ষিক পরীক্ষা এবং নির্বাচনী পরীক্ষার সময়সূচিও উল্লেখ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, ১৫ জুন থেকে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু করতে হবে। ভর্তি প্রক্রিয়া শেষ করে ১ জুলাই থেকে ক্লাস শুরুর কথা বলা হয়েছে। আর চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শুরু হবে ২৫ জুন। এসব পরীক্ষার ফল প্রকাশ করতে হবে ১৬ জুলাইয়ের মধ্যে।

এ দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগের বছরের তুলনায় ১২ দিন ছুটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র রমজান মাসের প্রায় পুরো সময় বিদ্যালয় খোলা থাকবে। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

এছাড়াও ২০২৬ শিক্ষাবর্ষে দেশের মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। তালিকা অনুযায়ী, আগের বছরের তুলনায় এবারও ১২ দিন ছুটি কমানো হয়েছে। শবে মেরাজ, জন্মাষ্টমী, আশুরাসহ কয়েকটি দিনের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে পবিত্র রমজান মাসের অর্ধেকের বেশি সময় স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply