শিরোনাম
তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র বাতিল

Chif Editor

অনলাইন ডেস্ক :- গাইবান্ধার পাঁচটি আসনের মধ্যে দুটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তার সম্মেলন কক্ষে শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-০২ (সদর) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র  যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গাইবান্ধা-০১ আসনে জামায়াতের প্রার্থীসহ পাঁচজন ও গাইবান্ধা-০২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এর মধ্যে গাইবান্ধা-০১ আসনে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে চাকরিরত থাকায় জামায়াতে ইসলামীর মো. মাজেদুর রহমান, সমর্থনকারী ভোটার  সঠিক না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোছা. সালমা আক্তার, স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তফা মহসিন, দলের মনোনয়ন সঠিক না হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রমজান আলী ও জাতীয় পার্টির প্রার্থী মো. মাহফুজুল হক সরদারের মনোনয়ন বাতিল হয়।

গাইবান্ধা-০২ আসনে দলের মনোনয়নপত্র  সঠিক না হয় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মিহির কুমার ঘোষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল মাজেদ ও হলফনামায় স্বাক্ষর না থাকায় খেলাফত মজলিসের প্রার্থী একেএম গোলাম আযমের মনোনয়নপত্র বাতিল করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গাইবান্ধা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা যাচাই-বাছাইয়ের এই ফলাফল জানান।  উল্লিখিত দুটি আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

Leave a Reply