শিরোনাম
নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে পারস্পরিক সম্পর্ক জোরদার করার আহ্বান অর্থের লোভে বিবাহ সম্পাদন করাসহ নানা অভিযোগ ঠাকুরগাঁওয়ের মোখলেছুর কাজী বিরুদ্ধে বাংলাদেশ আগামী ৫ দিন বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া কোনোভাবেই টলারেট করা হবে না: হাইওয়ে ডিআইজি সাড়ে ৫৮ হাজার টন গম নিয়ে মোংলায় পৌঁছাল জাহাজ জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী ইরানে হামলা করার মতো তেমন কিছুই অবশিষ্ট নেই: ট্রাম্প ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে আপন দুই ভাই গ্রেফতার, উদ্ধার ট্যাপেন্টাডল ও চোলাই মদ

Chif Editor

নওগাঁ প্রতিনিধি :- নওগাঁয় মাদকবিরোধী অভিযানে আপন দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) রাত ৯টার দিকে জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের তত্ত্বাবধানে ও নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যে নওগাঁ সদর উপজেলার চক রামচন্দ্র গ্রামে দুই ভাই মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। তথ্যের সত্যতা যাচাই করে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানকালে চক রামচন্দ্র গ্রামের বাসিন্দা মামুন (৩৯), পিতা সায়বুলের হেফাজত থেকে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময় তার আপন ভাই মাজদুল (৩৯), পিতা সায়বুলের কাছ থেকে আরও ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২৫০ মিলিলিটার ধারণক্ষমতার ৬০ বোতলে সংরক্ষিত মোট ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের অভিযান নিয়মিত ও কঠোরভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি মাদকবিরোধী কার্যক্রমে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply