শিরোনাম
নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

আচরণবিধি লঙ্ঘনে দায়ে নাটোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী টিপু শোকজ

Chif Editor

এ জেড সুজন, নাটোর প্রতিনিধ:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিক বরাদ্ধের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়া সহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর ১(লালপুর-বাগাতীপাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা এ্যাড.তাইফুল ইসলাম টিপুকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি। রোববার (৪ জানুয়ারি) ৫৮ নাটোর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির দায়িত্বপ্রাপ্ত রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজ মো. জাহিদ হাসান এর স্বাক্ষরিত চিঠিতে তাকে শোকজ করা হয়। শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা নির্বাচন অফিসার মো.নজরুল ইসলাম। শোকজ নোটিশে বলা হয়, আপনি( তাইফুল ইসলাম টিপু) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী।

গত ২ জানুয়ারি তারিখে নাটোর-১ আসনের লালপুর উপজেলার গোপালপুর বাজার এলাকায় আপনার সমর্থকরা মাথায় কলস নিয়ে নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ করেছেন। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ১৮ অনুযায়ী, ভোট গ্রহণের নির্ধারিত দিনের ৩ সপ্তাহ পূর্বের আগে কোনো নির্বাচনি প্রচারণা চালানো নিষিদ্ধ। অনুসন্ধান কমিটি উক্ত স্থান পরিদর্শন এবং মিডিয়ার মাধ্যমে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। এই কার্যক্রম বিধি ১৮-এর স্পষ্ট লঙ্ঘন বলে কমিটির নিকট প্রতীয়মান হয়েছে।

উপরিউক্ত বিধি লঙ্ঘনের দায়ে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং নির্বাচন কমিশন সচিবালয়ে সুপারিশ প্রেরণ করা হবে না তার ব্যাখ্যা আগামী ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় নাটোর জজ কোর্টের নিচতলায় কমিটির কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো। এর ব্যর্থতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপু বলেন, শোকজের বিষয়টি এখনো জানিনি, ক্যাম্পিংয়ে রয়েছি। এইটা রুটিং ওয়ার্ক। বাসায় গিয়ে জানতে পারবো।

Leave a Reply