শিরোনাম
নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

নির্বাচন করতে আর্থিক সহযোগিতা চাইলেন ফুয়াদ

Chif Editor

অনলাইন ডেস্ক  :- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে অংশগ্রহণ করতে দেশবাসীর কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

রোববার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আবেদন করেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি (ব্যারিস্টার ফুয়াদ) বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদি) এলাকা থেকে এবি পার্টির হয়ে এই নির্বাচনে ঈগল মার্কা নিয়ে অংশগ্রহণ করবো।

তিনি আরও বলেন, নির্বাচন করতে অনেক টাকার প্রয়োজন। আমার যে আর্থিক অবস্থা সেখানে আসলে আমার নিজের টাকায় এই নির্বাচনের খরচ বহন করা আমার পক্ষে সম্ভব নয়। এই জন্য আজকের আপনাদের কাছে আমার এই ছোট বার্তা। আপনারা যারা আমাকে ভালোবাসেন, যারা সমর্থন করেছেন ও দোয়া করেছেন তাদের সবার কাছে আজকে আবেদন করছি যাদের পক্ষে সম্ভব, আপনারা এই নির্বাচনি তহবিলে আমাকে সাহায্য করবেন।

তিনি আরও বলেন, আমরা স্বচ্ছতার সাথে নির্বাচনি এই তহবিলে সংগ্রহ করা সকল টাকা পয়সার হিসেব আপনাদেরকে জানিয়ে দিব।

Leave a Reply