শিরোনাম
তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি, ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে: আসিফ নজরুল

Chif Editor

অনলাইন ডেস্ক :- গাজীপুরের কালিয়াকৈরে চাঁদাবাজির মামলায় আলোচিত জুলাই আন্দোলনের যোদ্ধা তাহরিমা জামান সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আজ সোমবার (০৫ জানুয়ারি) আসিফ নজরুল নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট দিয়ে সুরভীর খোঁজ নেওয়ার বিষয়টি জানান।

পোস্টে আইন উপদেষ্টা বলেন, ‘সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে।’

এদিকে, আজ গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ সুরভীর দুই দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন। শুনানি শেষে আদালতের বিচারক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুরভীর আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর গাজীপুরে নিজ বাসা থেকে তাহরিমা জামান সুরভীকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply