শিরোনাম
মওদুদ আব্দুল্লাহ শুভ্র : সাংবাদিকতায় আইন গাঙচিল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাবের ইফতার মাহফিলে এমপি সরোয়ার আলমগীর “বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র” মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা

নওগাঁয় ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

Chif Editor

নওগাঁ প্রতিনিধি :-  নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ৮ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে ডিবি পুলিশ জানতে পারে, তিন ব্যক্তি গাঁজা বহন করে পঞ্চনগর এক্সপ্রেস ট্রেনে করে শান্তাহার স্টেশনে নেমে নওগাঁ সদর থানাধীন নতুন শাহাপুর ঢাকা মোড় এলাকায় অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে দেহ তল্লাশি চালায়। তল্লাশিকালে শরিফ মিয়া (২৫), পিতা শহিদ মিয়া, সাং পতইর, থানা নাসিরনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া
এর হাতে থাকা একটি স্কুল ব্যাগ থেকে কচটেপে মোড়ানো দুটি পোটলায় ২ কেজি করে মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়া একরামুল হোসেন রাসেল (৩০), পিতা হারুনুর রশীদ, সাং হরিপুর, থানা কসবা, জেলা ব্রাহ্মণবাড়িয়া—এর ব্যাগ তল্লাশি করে কচটেপে মোড়ানো দুটি পোটলায় ২ কেজি করে মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় তাদের সহযোগী শরিফ উদ্দিন (৩০), পিতা শফিকুর রহমান, থানা আশুগঞ্জ, জেলা ব্রাহ্মণবাড়িয়াকেও গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার পরিমাণ সর্বমোট ৮ কেজি। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।পুলিশ আরও জানায়, জেলায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

Leave a Reply