শিরোনাম
পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

নওগাঁয় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

Chif Editor

নওগাঁ প্রতিনিধি :- সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের আয়োজন রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে মতবিনিময় করেন নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু।

এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম (ভিপি রানা), সদর উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারওয়ার কামাল চঞ্চল, যুবদলের সদস্য সচিব রুহুন আমিন মুক্তার, পৌর ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জাসাসের সভাপতি বাবুসহ বিভিন্ন পর্যারে নেতৃবৃন্দরা।

জাহিদুল ইসলাম ধলু বলেন উন্নয়ন কর্মকান্ড থেকে নওগাঁ আর পিছিয়ে থাকবে না। শহরের ভিতরের প্রধান সড়ক চারলেনে উন্নিত করার প্রকল্প একনেকে শিগগিরই পাশ হবে এবং ৬মাসের মধ্যে কাজ শুরু হবে। শিল্প কলকারখানা গড়তে জোর দেওয়া হবে। পাশাপাশি জেলায় গ্যাস সরবরাহে প্রয়োজনীয় ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করা হবে। বেকারদের কর্মসংস্থানের জন্য কর্মমূখী পরিকল্পনা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন বিএনপি ক্ষমতায় গেলে যে ক্ষমতার অপব্যবহার হবে এমনটা কেউ যেন না ভাবেন। নওগাঁকে মাদক ও সন্ত্রাস মুক্ত করা হবে। ইতোমধ্যে আমের জেলা হিসেবে পরিচিতি লাভ করেছি। এছাড়া কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তির বিষয়টি নিশ্চিতে আম সংরক্ষনে হিমাগার স্থাপন করা হবে। আমাদের ইসতেহারের মধ্যে ছিল নওগাঁয় একটি বিশ্ববিদ্যালয় হবে। ইতোমধ্যে সেটি হয়েছে। তবে কৃষিপ্রধান জেলা হিসেবে নতুন করে আরেকটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জোর দেয়া হবে।

এছাড়া জাহিদুল ইসলাম ধলু সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরে মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

Leave a Reply