শিরোনাম
সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া

আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জাকির গ্রেপ্তার

Chif Editor

সাভারঃ আশুলিয়ায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য জাকির হোসেন মন্ডলকে (৪৩) গ্রেপ্তার করেছে জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৭ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম। এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাকির হোসেন মন্ডল ঢাকা জেলার আশুলিয়া থানার দূর্গাপুর এলাকার মৃত ইউনুস আলীর ছেলে। তিনি আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং আশুলিয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

ডিবি পুলিশ জানায়, জাকির হোসেন মন্ডলকে বিশেষ অভিযান পরিচালনা করে আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তার জাকির হোসেন মন্ডলকে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply