শিরোনাম
নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

সরকারকে বেকায়দায় ফেলতেই মুসাব্বিরকে হত্যা: মির্জা ফখরুল

Chif Editor

অনলাইন ডেস্ক :- ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান ওরফে মুসাব্বির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক শোক বিবৃতিতে তিনি দাবি করেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই পরিকল্পিতভাবে এই লোমহর্ষক ঘটনা ঘটানো হচ্ছে।

উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় স্টার কাবাবের পেছনের একটি গলিতে মুছাব্বিরকে গুলি করে হত্যা করে দুষ্কৃতকারীরা। এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে বইছে তীব্র ক্ষোভের উত্তাপ।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী শাসনের পতনের পর পরাজিত শক্তির দোসররা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তিনি বলেন, “দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে, যার নির্মম বহিঃপ্রকাশ এই হত্যাকাণ্ড। এই ধরনের সহিংসতা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ঝুঁকির মুখে ফেলছে এবং মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়াচ্ছে।”

ফ্যাসিস্ট শক্তির অপতৎপরতা রুখতে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন না করলে দেশের অস্তিত্ব বিপন্ন হতে পারে। তিনি অবিলম্বে মুছাব্বিরের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

প্রসঙ্গত, গত বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে দুষ্কৃতকারীরা গুলি করে হত্যা করে।

Leave a Reply