শিরোনাম
নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

রাণীশংকৈলে ফেডারেশন যুব ফোরাম সদস্যদের সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Chif Editor

অভিষেক চন্দ্র রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :- RDRS CORE Comprehensive Program-এর উদ্যোগে রাণীশংকৈলে ফেডারেশন যুব ফোরামের সদস্যদের অংশগ্রহণে সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টায় রানীশংকৈল আর ডি আর এস অফিসে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় যুব ফোরামের সদস্যদের সাংবাদিকতার মৌলিক ধারণা, সংবাদ সংগ্রহ ও লেখা, তথ্য যাচাই, নৈতিক সাংবাদিকতা এবং সামাজিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , শশিউল ইসলাম, কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার আর ডি আর এস বাংলাদেশ ঠাকুরগাঁও, বিশেষ অতিথি হামিদুল ইসলাম মাইক্রোফিনান্স এরিয়া ম্যানেজার রাণীশংকৈল , রবি নাথ রায় কমিউনিটি মোবিলাইজার রাণীশংকৈল , প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন অভিজ্ঞ সাংবাদিক ও মিডিয়া প্রশিক্ষক মোবারক আলী ।

বক্তারা বলেন, যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সম্ভব। সমাজের ইতিবাচক পরিবর্তনে যুবকদের সাংবাদিকতা বিষয়ক দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে যুবকদের নেতৃত্ব ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
কর্মশালায় রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ফেডারেশন যুব ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা কর্মশালাটি অত্যন্ত ফলপ্রসূ ও শিক্ষণীয় বলে মত প্রকাশ করেন।

Leave a Reply