শিরোনাম
সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া

প্রশ্নপত্রের ফটোকপিসহ গ্রেফতারে স্বেচ্ছাসেবক নেতা মিনারুল বহিষ্কার

Chif Editor

নিজস্ব প্রতিবেদক :- কুড়িগ্রামের নাগেশ্বরীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্রের ফটোকপিসহ আটকের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কুড়িগ্রাম জেলা শাখার দফতরের দায়িত্বে থাকা সদস্য তৌহিদুল ইসলাম তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আরমান হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামকে দলীয় সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

অভিযুক্ত মিনারুল ইসলাম একই সঙ্গে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। তবে একই অভিযোগে তাকে উপজেলা বা ইউনিয়ন বিএনপির কোনো পদ থেকে বহিষ্কার করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে নিয়োগ পরীক্ষা শুরুর আগে নাগেশ্বরী উপজেলা শহরের কাজি মার্কেটের পেছনের একটি বাসা থেকে মিনারুল ইসলামসহ ছয়জনকে প্রশ্নপত্রের ফটোকপি ও ডিজিটাল ডিভাইসসহ আটক করে পুলিশ। একই দিনে পৃথক অভিযানে একটি মাইক্রোবাস থেকে চালকসহ আরও পাঁচজনকে আটক করা হয়।

এ ছাড়া পরীক্ষা চলাকালে একটি কেন্দ্রের ভেতরে ডিজিটাল ডিভাইস ব্যবহারের দায়ে এক পরীক্ষার্থীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে এক নারী পরীক্ষার্থীকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

Leave a Reply