শিরোনাম
হরমুজ প্রণালীতে ‌‌‘পাহারা’ বসানোর নির্দেশ ট্রাম্পের যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় তেহরানে স্টেডিয়াম বিধ্বস্তের দাবি দুই ক্রিকেটারকে ফিরিয়ে পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের স্কুল-কলেজে চালু হচ্ছে র‍্যাংকিং ব্যবস্থা: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে শক্ত জবাব না দেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: ইরানি জেনারেল বাগেরহাটে ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর অমানবিক নির্যাতন — মানবপাচার চক্রের মূলহোতা আশরাফ ও বাহার দুই ভাই নওগাঁয় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা রংপুরে ডিবির অভিযানে অনলাইন জুয়াড়ী চক্রের ৩ সদস্য আটক সিরাজগঞ্জে ‘আব্দুস সাত্তার ফাউন্ডেশন’ এর উদ্যোগে দুস্থদের মাঝে চাল বিতরণ

কুমিল্লা চৌদ্দগ্রামে বিএনপি’র উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ

Chif Editor

কুমিল্লা জেলা প্রতিনিধি :- দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী খ্যাত বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে “মুক্তিযোদ্ধা সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে চৌদ্দগ্রাম বাজারস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম হলে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মো. কামরুল হুদা। চৌদ্দগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল বারী এর সভাপতিত্বে ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা নিজামুল হক মজুমদার এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি’র সভাপতি জিএম তাহের পলাশী।

সমাবেশে মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ আহমেদ, আব্দুর রহমান মিয়াজী, পেয়ার আহমেদ, জিয়াউল হক জেবু মেম্বার, খবির উদ্দিন, রেজাউল হক মজুমদার, নূর হোসেন, আব্দুল খালেক প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধাগণ, চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে উপজেলা বিএনপি’র উদ্যোগে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মো. কামরুল হুদা এর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম হলের সামনে এসে সমাপ্ত হয়।

Leave a Reply