শিরোনাম
নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে পারস্পরিক সম্পর্ক জোরদার করার আহ্বান অর্থের লোভে বিবাহ সম্পাদন করাসহ নানা অভিযোগ ঠাকুরগাঁওয়ের মোখলেছুর কাজী বিরুদ্ধে বাংলাদেশ আগামী ৫ দিন বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া কোনোভাবেই টলারেট করা হবে না: হাইওয়ে ডিআইজি সাড়ে ৫৮ হাজার টন গম নিয়ে মোংলায় পৌঁছাল জাহাজ জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী ইরানে হামলা করার মতো তেমন কিছুই অবশিষ্ট নেই: ট্রাম্প ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার

দেবিদ্বারে কৃষিজমির টপ সয়েল লুট অবৈধ ড্রেজার-চালকের ১ মাসের কারাদণ্ড ড্রেজার মালিক হোসেন মেম্বার পলাপত

Chif Editor

সিনিয়র রিপোর্টার :- কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ৪ নং সুবিল ইউনিয়ন এর সাবেক ইউপি সদস্য মোঃ হোসেন মেম্বারের অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে কৃষিজমির টপ সয়েল কাটার দায়ে অভিযানে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

একই সঙ্গে অবৈধ ড্রেজারটি ভেঙে দেওয়া হয়েছে। শনিবার (১১ জানুয়ারি ২০২৬) উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের জুলুস ফকিরের বাড়ির পাশ্ববর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. মাছুম (২৮), পিতা—জজু মিয়া, সাং—বুডিরপাড়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাকে এ সাজা দেওয়া হয়। অভিযানে দেখা যায়, অবৈধ ড্রেজার ব্যবহার করে কৃষিজমির উর্বর টপ সয়েল কেটে নেওয়া হচ্ছিল, যা পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। অভিযানটি পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন।

তিনি জানান, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ মাটি কাটা বন্ধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

Leave a Reply