শিরোনাম
পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

গাজীপুরে বিদেশি পিস্তলসহ যুবক আটক

Chif Editor

স্টাফ রিপোর্টার :- গাজীপুর যৌথ বাহিনীর অভিযানে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ এক যুবককে আটক করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার ৪৭ নম্বর ওয়ার্ডের মরকুন পশ্চিম পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক মো. রতন (৩৩) মরকুন পশ্চিম পাড়ার মিরার বাড়ির ভাড়াটিয়া। তিনি লালমনিরহাট জেলার সদর থানার থানার কোরামারি গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানের সময় রতনের হেফাজত থেকে অবৈধভাবে রাখা একটি অত্যাধুনিক বিদেশি পিস্তলসহ একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পিস্তলের গায়ে MI911 AI U.S ARMY শব্দটি লেখা রয়েছে। টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক তুহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র রাখার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে সফলভাবে অস্ত্রসহ একজনকে আটক করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র থানায় আনা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে টঙ্গী পূর্ব থানায় মামলা রুজুর প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Leave a Reply