শিরোনাম
সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া

মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পেলেন হিরো আলম

Chif Editor

অনলাইন ডেস্ক :- উচ্চ আদালত থেকে আপিলে রায় পেয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। হাইকোর্টের এই রায়ের মাধ্যমে তার মনোনয়নপত্র জমা নেওয়ার ক্ষেত্রে যে বাধা ছিল, তা কাটিয়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে।

পূর্বে মনোনয়নপত্র সংক্রান্ত জটিলতায় নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও হাইকোর্টের আপিল বিভাগ সেই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত প্রদান করেছেন। আদালতের এই রায়কে ন্যায়বিচারের বিজয় হিসেবে দেখছেন হিরো আলম ও তার সমর্থকরা।

সোমবার (১২ জানুয়ারি) হিরো আলম রায়ের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগযোগমাধ্যমে এক পোস্ট দিয়েছেন তিনি।

পোস্টে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ হাইকোর্ট থেকে আপিলে রায় পেয়েছি মনোনয়নপত্র জমা নেওয়ার।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে হিরো আলমের সমর্থকরা রায়কে স্বাগত জানিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

Leave a Reply