শিরোনাম
সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া

সুখবর পেলেন বিএনপির ১৩ নেতা

Chif Editor

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দীর্ঘদিন বহিষ্কৃত থাকার পর ১৩ জন নেতাকে আবারও দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি।

বুধবার (১৪ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট নেতাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় হাইকমান্ড তাদের পুনরায় বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতেই তৃণমূল পর্যায়ের এসব নেতাকে আবারও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো এবং সিলেট জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি খোদেজা রহিম কলি আনুষ্ঠানিকভাবে দলীয় রাজনীতিতে ফেরার সুযোগ পেলেন। এছাড়া রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ মো. ফরহাদ হোসেন অনুও তার পূর্বের পদ ফিরে পেয়েছেন।

এ তালিকায় বগুড়া জেলা বিএনপির একাধিক নেতাও রয়েছেন। তাদের মধ্যে নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির সাবেক সভাপতি মো. এ কে আজাদ এবং মো. কামরুল হাসান জুয়েল উল্লেখযোগ্য। কাহালু ও গাবতলী উপজেলার বিভিন্ন ইউনিটের কয়েকজন নেতাও বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনকারীদের দলের প্রতি আনুগত্য ও সাংগঠনিক অবস্থান যাচাই-বাছাই করেই কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে তারা দলের নীতি ও আদর্শ অনুসরণ করে সাধারণ নেতাকর্মীদের সঙ্গে কাজ করতে পারবেন।

এই ঘোষণার পর সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।

Leave a Reply