শিরোনাম
পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

বদরগঞ্জে বস্তাবন্দী অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

Chif Editor

শিল্পী আক্তার, রংপুর ব্যুরো :- রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর খোলাহাটি চৌত্রের মোড় এলাকা থেকে বস্তাবন্দী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাতটায় স্থানীয়রা রাস্তার পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সিআইডি টিম পরিচয় সনাক্তকের চেষ্টা করছে।

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যার পর ওই নারীর লাশ বস্তাবন্দী করে এখানে ফেলে গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এ বিষয় বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন,লাশের পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Leave a Reply