শিরোনাম
সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া

৬৮,পাবনা-০১ একক আসন হলো শুধু সাঁথিয়া উপজেলা

Chif Editor

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, পাবনা প্রতিনিধি :- প্রায় দেড় যুগ আগে থেকে সাঁথিয়া ফাউন্ডেশনের নেতৃত্বে সর্বদলীয় নেতাকর্মীদের একত্রে সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে শুরু হয় ৬৮,পাবনা-০১ সাঁথিয়া উপজেলা একক আসনের দাবীতে আন্দোলন।

৬৮,পাবনা-১ সাঁথিয়া উপজেলা একক আসনের দাবীতে আন্দোলন টি একপর্যায়ে আদালতের শরণাপন্ন হন সাঁথিয়াবাসী। সাঁথিয়ার একক আসনের প্রধান বাধা হয়ে দাড়ান ফ্যাসিস্ট সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং তার কিছু দোসর। একক আসনের দাবীতে অনড় থাকায় সাঁথিয়া ফাউন্ডেশনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম নিজাম উদ্দিন, সভাপতি সুশিল মাষ্টার, সাধারণ সম্পাদক ডাঃ মনসুরুল ইসলাম, সহসভাপতি মরহুম মোজাম্মেল হক মাষ্টার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মনসুর আলম, জামায়াত বিএনপির নেতাকর্মী সহ অনেকেই লাঞ্চিত হয় ফ্যাসিস্ট সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং তার কিছু দোসরদের হাতে।

অপমান, নিন্দা, তিরস্কার, ভর্ৎসনা, কটূক্তি, অসম্মান হয়েও তারা চালিয়ে যান সাঁথিয়া উপজেলা একক আসনের আন্দোলন। তারই ধারাবাহিকতায় ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর ২০২৫ সালের শেষের দিকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাধীন আইন বিভাগ রায় দেন সাঁথিয়া উপজেলা একক আসন। রায়ের বিরোধিতা করেন, সাঁথিয়া এবং বেড়ার বেশকিছু নেতাকর্মী। সাঁথিয়া উপজেলা একক আসনের পক্ষে হাল ধরেন সাবেক সফল মন্ত্রী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মনসুর আলম। আইনি লড়াইয়ের একপর্যায়ে ১০ জানুয়ারী নির্বাচন কমিশন ৬৮,পাবনা-০১ ও ৬৯,পাবনা-০২ আসন নির্বাচন স্থগিত করেন।

১১ জানুয়ারী ৬৮,পাবনা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন নির্বাচন কমিশনের আদেশের বিরুদ্ধে পাবনা-১ ও ২ আসনের পক্ষে লিগ্যাল নোটিশ করেন। সাঁথিয়া একক আসনের পক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)জেলা সদস্য ফারুক হোসেন, সহকারী অধ্যাপক জয়নুল আবেদীন রানা, সাঁথিয়া বণিক সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান, সহকারী অধ্যাপক আব্দুল হাই, এনসিপির জেলা নেতা বকুল হোসেন,এনসিপির জেলা নেতা আবু দাউদ ফকির, ছাত্রনেতা মুহতাসিম বিল্লাহ সাদ, শিখন মোল্লা, সাবেক ছাত্র নেতা নজরুল ইসলাম,সাদ্দাম ফকির, ছাত্র নেতা আরিফুল ইসলাম, আসলাম উদ্দিন সহ সাঁথিয়াবাসীর নেতৃত্বে শুরু হয় সাঁথিয়ায় ব্যাপক আন্দোলন। ব্যাপক আইনি লড়াই শেষে ১৫ জানুয়ারী মহামান্য আদালত ইনসাফের পক্ষে ফাইনাল রায় দেন ৬৮,পাবনা-০১ সাঁথিয়া উপজেলা একক আসন, ৬৯,পাবনা-০২(সুজানগর, বেড়া) উপজেলা এবং ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন।

Leave a Reply