শিরোনাম
পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

উত্তরায় ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যে যেভাবে স্ত্রী-সন্তানসহ বেঁচে ফিরলেন শিবলু

Chif Editor

অনলাইন ডেস্ক :- প্রকোপ শীতে সকলে যখন ঘুমাচ্ছিলেন ঠিক তখনি হঠাৎ ওপরতলা থেকে বৃষ্টির মতন গ্লাস ভেঙে পরার শব্দে ঘুম ভাঙে তার। পরিস্থিতি বুঝে ওঠার আগেই পরিবার নিয়ে বের হওয়ার পথটি বন্ধ হয়ে যায়। নিরাপদে বের হওয়ার কোন উপায় না পেয়ে সাহায্য চান ফায়ার সার্ভিসের। এরপর ফায়ার সার্ভিসের সহযোগিতায় সপরিবারে নিরাপদে ভবন থেকে বের হয়ে আসেন।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ভবনের সামনে দাঁড়িয়ে নিজ মুখে ঘটনার এ বর্ণনা দেন শিবলু। অগ্নিকাণ্ডে র ঘটনায় প্রাণে বেঁচে ফেরা শিবলু একই ভবনের চতুর্থ তলায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করেন।

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের বাসায় ভয়াবহ আগুনের ঘটনায় প্রাণ হারান ৬ জন। নিহতরা হলেন— রাব্বী (৩৮), হারিস (৫২) ও রাহাব (১৭) আফসানা, রোদেলা আক্তার (১৪), আড়াই বছর বয়সী শিশু রিসান।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ সেক্টরের ১১ নম্বর সড়ক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটিসহ আরো একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধাঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা সম্ভব হয়।

উত্তরা পশ্চিম থানার ওসি কাজী রফিকল আহমেদ বলেন, গ্যাস সংযোগ অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের তদন্তে পরবর্তীতে জানা যাবে।

Leave a Reply