শিরোনাম
সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া

রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

Chif Editor

শিল্পী আক্তার, রংপুর ব্যুরো :- রংপুরে আজিজার রহমান নামে এক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর মডার্ন মোড় থেকে তাকে উদ্ধার করা হয়।

আজিজার রহমান গাইবান্ধা -০৩ (পলাশবাড়ি-সাদুল্লাহপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী। মনোনয়ন বাতিল হওয়ায় আপিল শুনানিতে অংশ নিতে ঢাকা গিয়েছিলেন। মনোনয়ন ফেরত পেয়ে বাসযোগে ঢাকা থেকে নিজ এলাকায় তিনি ফিরছিলেন বলে জানা গেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যায় মডার্ন মোড়ে রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আজিজার রহমানকে উদ্ধার করে। পরে তার জ্ঞান ফেরানো হয়।

জিজ্ঞাসাবাদে আজিজার রহমান জানান, বাড়ি ফেরার জন্য বৃহস্পতিবার রাতে ঢাকায় বাসে উঠেছিলেন। তার পূর্ব পরিচিত একজন সঙ্গে ছিলেন। পথে তাকে ডিম খাইয়েছিলেন ওই ব্যক্তি। এরপর তার জ্ঞান হারিয়ে যায়।

ওসি আরও বলেন, আজিজার রহমানকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। যেহেতু তার নিখোঁজের খবরে সাদুল্যাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল, তাই সেখান থেকে পুলিশ আসলে তাকে হস্তান্তর করা হবে।

Leave a Reply