শিরোনাম
নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

বিমানবন্দর থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Chif Editor

অনলাইন ডেস্ক :- নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. শাহিন শেখকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল।

তিনি জানান, দেশত্যাগের চেষ্টাকালে বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে শাহিন শেখকে আটক করা হয়। গ্রেপ্তার শাহিন শেখ রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা এবং মৃত লোকমান শেখের ছেলে।

পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

জানা গেছে, ২০২২ সালের অক্টোবর মাসে মো. শাহিন শেখ রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার বিরুদ্ধে ‘চব্বিশের জুলাই আন্দোলন’ কেন্দ্রিক একাধিক মামলা রয়েছে। 

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল আরও জানান, শাহিন শেখ একটি হত্যা মামলার আসামি। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply