শিরোনাম
নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

হাসনাত আবদুল্লাহর আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি”র মনোয়ন বাতিল

Chif Editor

কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।

আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ এর অডিটোরিয়ামে শুনানি শেষে এ ঘোষণা দেন ইসি। এর আগে, ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোয়নপত্র কেন বাতিল করা হবে না, এজন্য ইসিতে আপিল করেছিলেন একই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

হাসনাতের আপিলে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল হলেও হাসনাতের প্রার্থিতার বিরুদ্ধে করা তার আপিল আবার নামঞ্জুর করেছে ইসি।আপিল আবেদনে মঞ্জুরুল আহসান মুন্সি অভিযোগ করেন, হাসনাত আবদুল্লাহ তার নির্বাচনি ব্যয়ে ‘ক্রাউড ফান্ডিং’-এর মাধ্যমে প্রাপ্ত যে ৩০ লাখ টাকার কথা উল্লেখ করেছেন, সেটি একটি ‘ভেক বিষয়’।তবে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এই অভিযোগটি গৃহীত হয়নি। ফলে হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়েছে এবং তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই।

Leave a Reply