শিরোনাম
রংপুর বিভাগের সাংবাদিক ও মেধাবী সন্তানের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ মিথ্যা অভিযোগ ও জেল হাজতের শিকার রোমিও: জন্মনিবন্ধনের সত্যতা প্রমাণিত হওয়ায় জামিন জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পকে ‘প্রতারণার মাধ্যমে’ যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: ইরানি পার্লামেন্ট স্পিকার হরমুজ প্রণালী খোলা রাখতে ‘ভয়াবহ বোমা হামলার’ হুমকি ট্রাম্পের মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রয়োজন: আইজিপি তিতুমীর কলেজে লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল ৪ বিভাগে বেশি বৃষ্টি হতে পারে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ, ময়নপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ছুটির দিনে অর্ধ কোটি টাকার নিয়োগ পরীক্ষা নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে ইউএনও এবং বিএনপি সভাপতি

মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা

Chif Editor

অনলাইন ডেস্ক :- প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় কুষ্টিয়া-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

এ ঘোষণা দিয়েছেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে তিনি এক ফেসবুকে স্ট্যাটাসে তিনি লেখেন, আমির হামজা তার বিকৃত বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত ঝিনাইদহে তাকে অবাঞ্চিত ঘোষণা করা হলো। পোস্টটি মূহুর্তেই ভাইরাল হয়ে যায়, পোস্টের কমেন্টে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমর্থন করে মন্তব্য করেন।
এ ব্যাপারে মুঠোফোনে সাজেদুর রহমান পপপুর কাছে জানতে চাইলে তিনি জানান, আরাফাত রহমান কোকো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন বিকৃত, কুরুচিপূর্ণ বক্তব্য ইসলাম কখনোই সমর্থন করে না। তার এই বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাকে ঝিনাইদহে ঢুকতে দেওয়া হবে না।

ওয়াজ মাহফিল মৌসুমে আমির হামজা ঝিনাইদহের ৬ উপজেলাসহ জেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে অসংখ্য মাহফিলে প্রধান বক্তা হিসাবে অংশ নিয়ে থাকেন। কুষ্টিয়া ও ঝিনাইদহ পাশাপাশি জেলা হওয়ায় দুই জেলার মানুষের মধ্যে নিয়মিত যাতায়াত ও ব্যবসা বানিজ্য এবং আত্মীয়তার সম্পর্ক রয়েছে। সে কারণে মুফতি আমির হামজার এই বক্তব্য দুই জেলা জুড়ে ব্যাপক সমালোচনার জম্ম দিয়েছে।

Leave a Reply