শিরোনাম
প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা

শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ধাক্কায় আহত ওসি

Chif Editor

অনলাইন ডেস্ক :- শরীয়তপুরের ভেদরগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের থানা সভাপতি আতিকুর রহমান সোমেলকে ধরতে গিয়ে তাঁর ধাক্কায় আহত সখিপুর থানার ওসি নাজিম উদ্দিন। আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকালে উপজেলার সখিপুর বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান সোমেল সরদারকে আটক করতে যান সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন। এসময় আতিকুর রহমান সোমেল ধাক্কা দিলে মাটিতে লুটিয়ে পরেন ওসি। এতে তার বাম হাতের কনিষ্ঠ আঙুলের নখ ক্ষতিগ্রস্ত হয়। পরে ছাত্রলীগ নেতা সোমেল পালিয়ে যান। এদিকে সোমেলকে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

এ ব্যাপারে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, ছাত্রলীগ নেতাকে নামপরিচয় জিজ্ঞেস করার একপর্যায়ে আমাকে ধাক্কা দিয়ে দৌড় দেয় সে। আমি নিচে পড়ে গেলে মুখে আর হাতে আঘাত পাই। আঘাতে আমার হাতের একটি আঙুলের নখ উঠে যায়। তাকে ধরার চেষ্টা চলছে।

Leave a Reply