শিরোনাম
নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের আলোচিত প্রার্থী

Chif Editor

অনলাইন ডেস্ক :-  কুড়িগ্রাম-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর প্রার্থিতা পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেইজমেন্ট-২ অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

এর আগে যাচাই-বাছাই প্রক্রিয়ায় দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন। পরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।

পরবর্তীকালে বিদেশি নাগরিকত্ব প্রত্যাহারের যথাযথ কাগজপত্র জমা না দেওয়ায় নির্বাচন কমিশন তাঁর মনোনয়ন আপাতত পেন্ডিং রাখে।

যদিও আজ অনুষ্ঠিত শুনানি শেষে সব দিক বিবেচনা করে কমিশন চূড়ান্তভাবে মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা করে।

Leave a Reply