শিরোনাম
প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা

ফেনীতে হত্যা মামলার পলাতক আসামি শাওন গ্রেপ্তার

Chif Editor

ফেনী সদর উপজেলার কিশোর গ্যাং সদস্য ও হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাওন হাজারীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ সোমবার (১৯ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৭ চট্টগ্রাম সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন।

এর আগে, রোববার (১৮ জানুয়ারি) ফেনী শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর উপজেলা শহরের ট্রাংক রোডস্থ হাজী মিষ্টি মেলা রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাওন হাজারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শাওন শহরের মাস্টার পাড়া এলাকার শেখ শাদী হাজারীর ছেলে।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামিকে পরর্বতীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply