শিরোনাম
কামারখন্দে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রংপুরের গঙ্গাচড়া বাজারে ড্রেন নির্মাণে অনিয়ম”র অভিযোগ  কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন এডভোকেট রেজাউল করিম মিঠু আইনজীবী কালাম হত্যা মামলার আসামি বিপু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ, গ্রেফতারের দাবিতে ক্ষোভ  হরমুজ প্রণালীতে ‌‌‘পাহারা’ বসানোর নির্দেশ ট্রাম্পের যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় তেহরানে স্টেডিয়াম বিধ্বস্তের দাবি দুই ক্রিকেটারকে ফিরিয়ে পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের স্কুল-কলেজে চালু হচ্ছে র‍্যাংকিং ব্যবস্থা: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে শক্ত জবাব না দেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: ইরানি জেনারেল বাগেরহাটে ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

Chif Editor

অনলাইন ডেস্ক :- শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং নির্ধারিত সময়ে নির্বাচন বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকা মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, জুলাই অভ্যুত্থানের ৯ দাবির অন্যতম ভিত্তি ছিল এদেশে ছাত্র রাজনীতি হবে ছাত্র সংসদ ভিত্তিক। যারা মব তৈরি করে বা দলীয় প্রভাব খাটিয়ে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করতে চায়, তারা মূলত জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বেইমানি করছে।

তিনি অভিযোগ করেন, ‘ভারত ও আওয়ামী লীগের সঙ্গে সুর মিলিয়ে বিএনপি ও ছাত্রদল ছাত্রসংসদ নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এর মাধ্যমে তারা ছাত্র সমাজ ও জুলাই প্রজন্মের বিপক্ষে নিজেদের দাঁড় করিয়েছে।’ সমাবেশে নির্ধারিত সময়ের মধ্যে শাকসু আয়োজনের দাবি জানান তিনি।

এ সময় শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী বলেন, ‘বিএনপি সবসময় ছাত্রসংসদ নির্বাচনকে ভয় পায়। তিন তিনবার ক্ষমতায় এসেও তারা কোনো নির্বাচন দেয়নি, আর এখনো তারা একই ষড়যন্ত্রে লিপ্ত।’

সমাবেশে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম ছাত্রদলের দ্বিমুখী আচরণের সমালোচনা করে বলেন, মানুষের ভোটাধিকার আদায়ের জন্য ছাত্রদলের দীর্ঘ সংগ্রামের ইতিহাস থাকলেও, বর্তমানে তারা পরাজয়ের ভয়ে ছাত্রসংসদ নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটি জাতির জন্য অত্যন্ত লজ্জার বিষয়। মববাজি আর দলীয় প্রভাব খাটিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র জুলাই প্রজন্ম কোনোভাবেই মেনে নিবে না।

বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম, শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম, শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা, অর্থ সম্পাদক আনিসুর রহমান এবং গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ও জকসু ভিপি রিয়াজুল ইসলাম, ডাকসুর এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মুহা. মহিউদ্দিন, ঢাকা মহানগর পূর্ব শাখা ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ।

Leave a Reply