শিরোনাম
সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে বিভ্রান্তি দূর করল জামায়াত মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি প্যারিস ফ্যাশন উইকে আন্তর্জাতিক ডিজাইনারদের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন প্রিয়তি এমপিও নীতিমালায় বড় পরিবর্তন পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত

হা-না ভোট, সকলকে সহজ করে বোঝাতে হবে: শারমীন মুরশিদ

Chif Editor

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, হা ও না ভোটের বিষয়টি সহজ করে সর্বস্তরের জনগণকে বোঝাতে হবে। প্রয়োজনে যদি আঞ্চলিক ভাষা ব্যবহার করে বোঝানোর দরকার পরে তা করতে হবে। যাতে ভোটকেন্দ্রে যাওয়ার আগেই হা ও না ভোটের তফাৎটা সকলে বুঝতে পারে।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

kkk

তিনি বলেন, দেশ এখন আর আগের মতো নেই। আমরা আগের মত অবস্থায় ফিরতে চাই না। এজন্য আগামী নির্বাচনে হা-না ভোটটি খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, হা-না ভোট কোনো নিরপেক্ষ জায়গা নয়। হা মানে আমি পরিবর্তন চাই, হা মানে আমরা নতুন দেশ চাই। এদেশের আপামর জনগণও তা চায়—এটুকুই বোঝাতে হবে সকলকে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীমন্ডলী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply