শিরোনাম
নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

ঠাকুরগাঁওয়ে টাংগন ইউনিয়ন ক্লাব ও নৈশ বিদ্যালয়ের প্রয়াত সদস্যদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Chif Editor

বিশাল রহমান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :- ঠাকুরগাঁওয়ে টাংগন ইউনিয়ন ক্লাব ও নৈশ বিদ্যালয়ের প্রয়াত সদস্যদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে ২০ জানুয়ারি বাদ আসর শহরের আর্টগ্যালারীর মোড়ে সংগঠন কার্যালয়ের সামনে টাংগন ইউনিয়ন ক্লাব ও নৈশ বিদ্যালয়ের প্রয়াত সদস্যদের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা আশরাফুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লুতফর রহমান বাবলু,সাংবাদিক বিশাল রহমান, বিএনপি নেতা আনজামুল হক আরজু, সাজেদুর রহমান,জেলা জাসাস সভাপতি বেলাল হোসেন, সাবেক কাউন্সিলর নুর ইসলাম নুরু।সভাটি সঞ্চালনা করেন মেহেদী হাসান। স্মরণ সভা শেষে দোয়া মাহফিলটি পরিচালনা করেন ঠাকুরগাঁও মডেল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মাহফুজ। উল্লেখ্য সংগঠনের পক্ষ থেকে প্রয়াত কয়েকজন সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Leave a Reply