শিরোনাম
নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

তিতুমীর কলেজে ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

Chif Editor

অনলাইন ডেস্ক :-

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে কলেজের শহীদ মামুন হলে এ সংঘর্ষ ঘটে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সংঘর্ষ চলাকালে শহীদ মামুন হলের বিভিন্ন অংশে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এতে হলের জানালার কাচ, দরজা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।

রিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আহতদের দ্রুত আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

শহীদ মামুন হলের তত্ত্বাবধায়ক ফারুকুল ইসলাম গণমাধ্যমকে জানান, অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বনানী থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েনের জন্য অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply