শিরোনাম
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন বিশ্ববাজারে তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র প্রচুর অর্থ আয় করতে পারে: ট্রাম্প ঈদের ছুটিতে অনলাইন লেনদেনের বিশেষ সময় নির্ধারণ ট্রাম্পকে অনুতপ্ত না করা পর্যন্ত থামবে না তেহরান: লারিজানি মার্কিন রণতরি জেরাল্ড ফোর্ডে আগুন, আহত সেনাদের অবস্থা গুরুতর কুড়িগ্রামে প্রাইভেট পড়ানোর সময় ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি মাধবপুরের ভুয়া ডাক্তার হাসান মনির আটক, গাড়ি থেকে মাদক উদ্ধার ৯০পিছ ইয়াবা নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ : যুব ও ক্রীড়া উপদেষ্টা

Chif Editor

অনলাইন ডেস্ক :-

টানা কয়েক সপ্তাহের নাটকীয় ঘটনাপ্রবাহের পর টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে কঠিন সিদ্ধান্ত নিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ—এমন অবস্থানই বহাল রাখার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে সুবিচার পাইনি। আমাদের নিরাপত্তা ও ন্যায্যতার বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা করা হয়নি। এই পরিস্থিতিতে ভারতে গিয়ে খেলার সিদ্ধান্ত থেকে আমরা সরে এসেছি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সামনে কার্যত দুটি পথই খোলা ছিল—একটি হলো ভারতে গিয়ে খেলতে হবে, অন্যটি হলো বিশ্বকাপে অংশ না নেওয়া। দেশের সার্বিক পরিস্থিতি ও ক্রিকেটারদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’

বৈঠকে ক্রিকেটারদের মতামতও শোনা হয়েছে বলে জানান ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ‘ক্রিকেটারদের মানসিক প্রস্তুতি, নিরাপত্তা ও ভবিষ্যৎ ক্যারিয়ারের বিষয়টি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ এ বিষয়ে বিসিবির পক্ষ থেকেও আইসিসির সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Leave a Reply