শিরোনাম
প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা

৩৩ যাত্রী নিয়ে সড়কের পাশে উল্টে পড়লো বাস

Chif Editor

অনলাইন ডেস্ক :-

নিয়ন্ত্রণ হারিয়ে ৩৩ যাত্রী নিয়ে রাজবাড়ীর পাংশা উপজেলায় সড়কে পাশে একটি বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মৈশালা বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত তিন যাত্রী আহত হয়েছেন।

আহতরা হলেন- কুষ্টিয়া হাসপাতাল মোড় এলাকার মো. কিতাব উদ্দিনের ছেলে মুন্নাফ উদ্দিন (৪০), একই এলাকার রাজিবুল হকের স্ত্রী কানিস শারমিন (৩৫) এবং মৃত আ. জলিলের ছেলে শামসুল আলম (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে কাদা জমে থাকায় বাসটির চাকা স্লিপ করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে উল্টে যায়। এতে দুর্ঘটনার সময় বাসটিতে ৩৩ জন যাত্রী ছিলেন। ৩৩ যাত্রীর মধ্যে তিনজন আহত হওয়ায় তাদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পাংশা হাইওয়ে থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত তিনজন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Leave a Reply