শিরোনাম
প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা

টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ আটক ৩৫

Chif Editor

অনলাইন ডেস্ক :-

গাজীপুরের ‎টঙ্গীর এরশাদ নগর ও হাজী মাজার নামক দুটি বস্তিতে যৌথবাহিনীর টাস্কফোর্স অভিযানে হেরোইন, ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমাসহ ৩৫ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে পরিচালিত দীর্ঘ ৮ ঘণ্টা অভিযান শেষে শুক্রবার সকালে টঙ্গীর হাজী মাজার বস্তিতে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।

তিনি জানান, শুক্রবার ভোরে যৌথবাহিনীর পৃথক দুটি দল বস্তিতে অভিযান চালিয়ে এক কেজি হেরোইন, ৩৪৭ পিস ইয়াবা, দেশীয় অস্ত্র ও তিনটি হাত বোমাসহ ৩৫ জনকে আটক করেছে সমন্বিত যৌথবাহিনীর আভিযানিক দলের সদস্যরা। পরে তাদের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।

কর্মকর্তা জানিয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৈমিত্তিক অভিযান পরিচালিত হচ্ছে যা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক। থানা পুলিশ জানায়, ‎শুক্রবার দুপুরে মামলা শেষে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

Leave a Reply